রক্ত প্রয়োজন?
জীবন বাঁচাতে আপনি এক ধাপ দূরে।
Al Hayah Blood Foundation দ্রুত রক্তদাতা খুঁজে পেতে সাহায্য করে — আপনার এক ক্লিক কারো জীবন বাঁচাতে পারে। আমরা রক্তদাতা এবং গ্রহীতার মধ্যে একটি মানবিক সেতুবন্ধন।
আমাদের অর্জন
মানবতার সেবায় আমাদের পথচলার কিছু পরিসংখ্যান
কিভাবে আমরা কাজ করি
আমাদের জীবনরক্ষাকারী সেবা গ্রহণের ৪টি সহজ ধাপ
রক্তের অনুরোধ
আমাদের মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে রক্তের গ্রুপ এবং হাসপাতালের তথ্য দিয়ে অনুরোধ জানান।
ডোনার সার্চিং
নিকটবর্তী উপযুক্ত ডোনার ডাটাবেইজ থেকে খুঁজে বের করা হয়।
ডোনারের সাথে যোগাযোগ
ডোনারের সাথে দ্রুত ফোন বা WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করা হয়।
রক্ত গ্রহণ সম্পন্ন
নির্ধারিত সময়ে রক্ত গ্রহণের মাধ্যমে একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করি।
আমাদের সম্পর্কে
মানবতার সেবায় নিবেদিত একটি আধুনিক রক্তদান প্ল্যাটফর্ম
আল-হায়াহ ব্লাড ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অলাভজনক ও মানবিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হলো মুম্মূর্ষু রোগীদের প্রয়োজনে দ্রুততম সময়ে নিরাপদ রক্ত নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি আপনার এক ব্যাগ রক্ত একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।
২০২৫ সাল থেকে আমরা নিরলসভাবে রক্তদাতা এবং গ্রহীতাদের মধ্যে একটি বিশ্বস্ত সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছি। আমাদের বিশাল ভলান্টিয়ার নেটওয়ার্ক ২৪/৭ প্রস্তুত থাকে যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবেলা করতে। আমাদের লক্ষ্য রক্তদানের সচেতনতা বৃদ্ধি করা এবং প্রতিটি জীবন রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা।
আমাদের লক্ষ্য ও ভবিষ্যৎ
মানবতার সেবায় আমাদের অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা
আমাদের মিশন
- জরুরি মুহূর্তে দ্রুত ও নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করা।
- প্রতিটি রোগীর পাশে একজন উপযুক্ত ডোনারকে সহজে যুক্ত করা।
- একটি শক্তিশালী ও আধুনিক রক্তদান নেটওয়ার্ক তৈরি করা।
আমাদের ভিশন
- বাংলাদেশে সবচেয়ে নির্ভরযোগ্য ও দ্রুততম প্ল্যাটফর্ম হওয়া।
- প্রতিটি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা।
- সমাজে একটি জীবন বাঁচানোর সুস্থ সংস্কৃতি গড়ে তোলা।
প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন
রক্তদান ও আমাদের সেবা সম্পর্কে সাধারণ কিছু জিজ্ঞাসা
১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো সুস্থ ব্যক্তি যার ওজন ৪৫ কেজির বেশি এবং কোনো নির্দিষ্ট দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা নেই, তিনি রক্ত দিতে পারেন।
হ্যাঁ, রক্তদান সম্পূর্ণ নিরাপদ। প্রতিবার রক্তদানের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন এবং একবার ব্যবহারযোগ্য সরঞ্জাম ব্যবহার করা হয়, যার ফলে সংক্রমণের কোনো ঝুঁকি থাকে না।
একজন সুস্থ পুরুষ প্রতি ৩ মাস অন্তর এবং একজন সুস্থ নারী প্রতি ৪ মাস অন্তর নিরাপদভাবে রক্তদান করতে পারেন।
রক্তের অনুরোধ করতে আমাদের ওয়েবসাইটের ‘Request Blood’ বাটনে ক্লিক করে ফর্ম পূরণ করুন। আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।
অনুরোধ পাওয়ার পর আমাদের সিস্টেম নিকটবর্তী ডোনারদের খুঁজে বের করে এবং তাদের সাথে ফোন বা WhatsApp-এর মাধ্যমে যোগাযোগ করিয়ে দেয়।